লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মে, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

কেন্দ্রীয় যুবদল নেতা আলমডাঙ্গার ডাবুর মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোকবার্তা


কেন্দ্রীয় যুবদল নেতা আলমডাঙ্গার কালিদাসপুরের এমদাদুল হক ডাবুর মায়ের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমদাদুল হক ডাবুর আম্মা আকলিমা খাতুন গত বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।


জানাগেছে, আকলিমা খাতুন আলমডাঙ্গা কালিদাশপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার স্ত্রী ও কেন্দ্রীয় যুবদল নেতা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের (সাবেক) আহবায়ক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদুল হক ডাবু, ফ্রান্স বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ টিপু সুলতানের মা।


মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মৃত্যুর খবর পেয়ে আত্মীয় পরিজন, গ্রামের মানুষ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠণের সাথে সম্পৃক্ত ব্যক্তি বাড়িতে ছুটে যান। জানাযা শেষে বাদ জোহর কালিদাসপুর কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।


মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ক্রন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে লিখিত বিবৃতি প্রদান করা হয়েছে। শোকবার্তায় তিনি উল্লেখ করেছেন “ মোছাঃ আকলিমা খাতুনের মৃত্যুতে তার শোকাহত পরিবার পরিজনদের মত আমিও গভীরভাবে সমব্যাথী। পরহেজগার নারী হিসেবে তিনি এলাকাবাসীর নিকট শ্রদ্ধাভাজন ছিলেন।“
সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই শোকবার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, “দোয়া করি – মহান রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাত নসীব ও শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দেন। এবং বিএনপির মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।“
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ অনুরূপ শোকবার্তা পাঠিয়েছেন বলে পারিবারিকভাবে জানানো হয়েছেন।


মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনির আহবায়ক আলহাজ্ব শরিফুজ্জামান শরিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার, আজিজুর রমান পিন্টু, কামরুজ্জামান বকুল,আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।