লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা বধ্যভূমির সৌন্দর্য বর্ধন কা‌জে নির্ধা‌রিত স্থান প‌রিদর্শন কর‌লেন এম‌পি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা বধ্যভূমি পার্কের উন্নয়নের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদ কর্তৃক এডিবির বরাদ্ধকৃত এই অর্থে চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশনা মোতাবেক বধ্যভূমির অভ্যন্তরীণ রাস্তা, সলিং নির্মাণ, সিসি ও টাইলসকরণ করা হবে। তাছাড়া দর্শণার্থিদের বসার জন্য ৪ টি সেলফি পয়েন্টে অটোবির চেয়ার ও এসএস পাইপের রেলিং নির্মাণ করা হবে। এগুলি নির্মাণ হলে আলমডাঙ্গা বধ্যভূমির সৌন্দর্য ও শোভা অনেক বেড়ে যাবে। সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় আলমডাঙ্গা বধ্যভূমি ক্রমান্বয়ে দৃষ্টিনন্দন হয়ে উঠছে। আগামী ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় আলমডাঙ্গা বধ্যভূমির সৌন্দর্য বর্ধন কাজের নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুছা, জেলা পরিষদের উপসহকারি প্রকৌশলী রোকনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, আতিয়ার রহমান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, খোন্দকার আব্দুল বাতেন, আব্দুর রাজ্জাক, হায়াত আলী, ঠিকাদার বিশ^জিৎ কুমার সাহা, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে রেজাউল হক তবা, সাইরাজ মেহেদি লাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবাইদ বিন আজাদ সুস্তির, যুবলীগ নেতা সেলিম, ফারুক, ছাত্রলীগ নেতা রঞ্জু প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।