লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা উপজেলা পরিষদের অফিস সহায়কের বিরুদ্ধে জমি লীজ নিয়ে তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


আলমডাঙ্গা উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিরুল ইসলামের বিরুদ্ধে চাষাবাদের জন্য জমি লীজ নিয়ে সেই জমি জোরপূর্বক জবর দখল করে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


লিখিত সংবাদ সম্মেলনে আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে মেরাজ হোসাইন উল্লেখ করেছেন ১৯৮৯ সালে আলমডাঙ্গার শিলা সিনেমা হলের পাশে তিনি ,আব্দুল গনি ও খেদের আলী মিলে ৩৮ শতক জমি ক্রয় করেন।

ক্রয়কৃত জমির পিছনের ওয়াবদার ইরিগেশন খাল ও জিকে প্রজেক্টের মেইন ক্যানেল রয়েছে। ওই সম্পত্তি অপর পাশে আব্দুর রবের জমিসহ বেশ কিছু জমি কলেজপাড়ার বসবাসকারী বিল্লাল গনি ও তার ছেলে উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিরুল ইসলাম চাষাবাদের জন্য লীজ গ্রহণ করেন। ওই জমির পেছনে জিকে ক্যানেলের কিছু জমি দখল বিল্লাল গণি ও তার ছেলে আমিরুল ইসলাম করে ঘর নির্মাণ করে বসবাস করতে থাকে। কিছুদিন পর চাষাবাদের জন্য লীজকৃত জমি মালিকের নিকট ছেড়ে দেয়। পরে জিকে ক্যানেলের জমি ও খালের ওপাশের আমাদের মালিকানা ৫ শতক জমি উপজেলা পরিষদের অফিস সহায়কের ক্ষমতা দেখিয়ে জবর দখল করে নিয়ে পাকা ঘর নির্মাণ করেছে।

এ ঘটনার পর জমি একাধিকবার মাপ জোক করলে আমাদের অনকূলে থাকলেও সে বিভিন্নভাবে প্রশাসনিক কর্মকর্তার হুমকি দেখায়। এরই এক পর্যায়ে ২০১৯ সালে ওয়াপদার ওই জমি থেকে অবৈধ ঊচ্ছেদ অভিযান শুরু হলে তাদেরকেও উচ্ছেদ করা হয়। তার কিছুদিন পরেই ক্ষমতার দাপটে আমিরুল অবৈধভাবে ওয়াপদা এবং আমাদের জমিতে ঘর নির্মাণ করে। আমরা আমাদের জমি জমি ছেড়ে দিতে বললে বিল্লাল গনি ও তার ছেলে আমিরুল নানাভাবে হুমকি ধামকি দেখিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, আমাদের জমি জবর দখলমুক্তের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৭ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩২ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪৪ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫০ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫৫ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।