লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ম্যা‌নে‌জিয় কমিটির শিক্ষক প্রতিনিধিদের মনোনয়নপত্র বিক্রয়ে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা জেএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধিদের মনোনয়নপত্র বিক্রয়ে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৪ মার্চ সন্ধ্যায় ডম্বলপুর গ্রামের সাবেক ইউপি মেম্বর আব্দুর রাজ্জাক এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। নির্ধারিত সময় পার হওয়ার পর সন্ধ্যায় দুই শিক্ষককে দিয়ে প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক উল্লেখ করেছেন, আলমডাঙ্গার জেএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের সময় ছিল ২২ থেকে ২৪ মার্চ বিকাল ৪টা পর্যন্ত।

নির্ধারিত সময়ে অভিভাবক সদস্যদের মনোনয়পত্র ও ৩ জন শিক্ষক প্রতিনিধির মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নির্ধারিত সময়ের পর শিক্ষক প্রতিনিধি হিসেবে সাইদুজ্জামান ও সিদ্দিকুর রহমানের নিকট মনোনয়নপত্র বিতরণ করেন। এরপর বিকাল সাড়ে ৫টায় সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে বাড়ি থেকে স্কুলে ডেকে নিয়ে এসে সাইদুজ্জামানের সমর্থনকারী এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের বাড়িতে গিয়ে প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করিয়ে নেয়। যা সম্পূর্ণভাবে অনিয়ম।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকাবাসি অনিয়মতান্ত্রিকভাবে স্বাক্ষর করা ২ শিক্ষক প্রতিনিধির মনোনয়নপত্র বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।