লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার সকালে আলমডাঙ্গা মুকিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহ্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুম রেজা, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন।

অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়ত উল্লাহ।

কর্মশালায় কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ, সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর জামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসাঈন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজান, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর আলাল আহমেদ, জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুল হক, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফফার, ডালিম হোসেন, বাপ্পি, আশরাফুল হোসেন বাবু, সাইফুল ইসলাম মন্সি, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, আঞ্চলিক মোটর মালিক সমিতির সেক্রেটারী সেকেন্দার আলী, আলমডাঙ্গার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, কাজী ওমর ফারুকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সাথে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।