লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৭ টি ঘর গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর

“যতই দলক আর ঝাপোট হোক, আর ভয় কচচি নে। একন আমরা পাকা দালান পাইচি। এতদিন আমাগের জন্যি কেউ কিচু করিনি। করলো তো শেকের বেটি হাসিনা। আল্লাহ তিনারে অনেক দিন হায়াত দিক।“ উপরোক্ত কথাবার্তা বলেন, আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর পূর্বপাড়ার প্রধানমন্ত্রির ঈদ উপহার আশ্রায়ণ প্রকল্প এলাকার অকুমার দাস-সঙ্গীতা দাসী দম্পতি। তাদের ১ টি পুত্র সন্তানের আছে। ২য় শ্রেনীতে লেখাপড়া করে।

২৬ এপ্রিল আলমডাঙ্গা উপজেলায় প্রধানমন্ত্রির আশ্রায়ণ প্রকল্পের ১৭ টি ঘর গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর অনুষ্ঠানে তিনি উপস্থিত হলে উপরোক্ত স্বগতোক্তি করেন। মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রির ঘোষণা অনুযায়ি আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ১৭টি ঘরের চাবি ও জমির দলিলের ফোন্ডার সুবিধাভোগিদের নিকট হস্তান্তর করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সুবিধাভোগিদের প্রধানমন্ত্রির উপহার আশ্রায়ণ প্রকল্পের বাড়ি বুঝে দেন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে জানা যায়, প্রধানমন্ত্রির উপহার ৩য় পর্যায়ে উপজেলাতে ৮০ টি গৃহ বরাদ্ধ পাওয়া গেছে। তার মধ্যে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। একযোগে সারাদেশে প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন শেষে আলমডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান । এ সময় তিনি বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা এখন থেকে এই ঘর ও জমির মালিক। বর্তমান সরকার অসহায় ও গরীব মানুষের সরকার।সেটার পরিচয় প্রধানমন্ত্রি আবার দিলেন।


বিশেষ অতিাথ ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক ( তদন্ত) আব্দুল আলিম। শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন অগ্নিসেনাখ্যাত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা পল্লি বিদ্যুতের জোনাল অফিসর ডিজিএম আবু হাসেম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসিবুজ্জামান প্রমুখ।


ঘর পেয়ে রুইতনপুর গ্রামের লালন দাস বলেন, ‘আমার মতন মানুষ পাকা দালান পাবো, জমি পাবো তা ভাবিনি। ভগবান শেখ হাসিনাকে বাঁচিয়ে রাকুক। মন্দিরে পূজা দিয়ে হাসিনার জন্যি প্রার্থনা করবো।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।