লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদন্ড ও অর্থদন্ড

আলমডাঙ্গায় পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদক সেবীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে । ১৯ জুন রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর হাটবোয়ালিয়া বাজারে এবং সহকারী কমিশনার ভূমির রেজওয়ানা নাহিদ ডামোস গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


জানা যায়, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে গাঁজা সেবনকালে পুলিশ আটো চালক মাগুরা জেলার থালিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুন্নুকে আটক করে। এসময় তার নিকট থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূরকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত মাদক সেবনের দায়ে মুন্নুকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন।


এদিকে একই দিন আলমডাঙ্গা থানা পুলিশ ডামোসে গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে কলেজপাড়ার ফাইভস্টার মাঠ পাড়া সংলগ্ন এলাকার ফজলুর রহমানের ছেলে মুকুল হোসেনকে গাঁজাসহ আটক করে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত মাদক সেবনের দায়ে মুকুল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।