লগইন
আলমডাঙ্গায় নারী-পুরুষ ও শিশুর জন্য অত্যাধুনিক ডিজাইনের জুতা-স্যান্ডেলের সমাহার এম আর সু-প্যালেস উ‌দ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নারী-পুরুষ ও শিশুর জন্য অত্যাধুনিক ডিজাইনের জুতা-স্যান্ডেলের সমাহার এম আর সু-প্যালেস উ‌দ্বোধন

আলমডাঙ্গায় জাকজমকপূর্নভাবে এম আর সুপ্যালেসের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ মার্চ শুক্রবার সকাল ১১টায় শহরের আলিফ উদ্দিন সড়কের সমৃদ্ধ বাটা শোরুমের পিছনে এটিম মাঠ সংলগ্ন এম আর সুপ্যালেস প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। মতিয়ার রহমান ফারুক ঐতিহ্যবাহী বাটা শো-রুম প্রতিষ্ঠার ১ বছরেরও কম সমেয়ের মধ্যে এম আর সুপ্যালেস নামের আরও একটি প্রতিষ্ঠান করলেন। চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফারুকের পিতা মজিবর রহমানকে সাথে নিয়ে এমআর সুপ্যালেসের উদ্বোধন করেন । উদ্বোধন শেষে শো-রুমের ভেতরে ঢুকে নিজের জন্য একজোড়া স্যান্ডেলও ক্রয় করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার।


এসময় তিনি বলেন, একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে কিছু গুনের প্রয়োজন। একজন ব্যবসায়ীর মূল পূঁজি হচ্ছে তার সততা। সততা থাকলে তিনি ব্যবসায়ী হিসেবে সফল হবেনই। অল্প পণ্য বিক্রয় করে বেশি লাভ করতে গেলে বেশিদিন ব্যবসা করা যাবে না। অল্প লাভ করে বেশি পণ্য বিক্রয় করার লক্ষ্য রেখে ব্যবসা করতে হবে।


নারী-পুরুষ ও শিশুর জন্য অত্যাধুনিক ডিজাইনের জুতা-স্যান্ডেলের বিশাল সমাহার রয়েছে এম আর সু-প্যালেসে। প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মতিয়ার রহমান ফারুক বলেছেন, আলমডাঙ্গার অনেক মানুষ রুচি সম্মত ও মানসম্মত জুতা স্যান্ডেল কিনতে কুষ্টিয়া কিংবা ঢাকায় যান। একই মূল্যে এম আর সু-প্যালেস সেইসব ক্রেতার চাহিদা পূরণ করবে।


এমআর সুপ্যালেসের স্বত্তাধিকারী মতিয়ার রহমান ফারুকের পিতা মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন।

এমআর সুপ্যালেসের স্বত্তাধিকারী মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা সোনাউল্লাহ, জাহাঙ্গীর, দেলোয়ার, মাহবুব, ছাত্রলীগ নেতা সজীব হোসেন, টিটন প্রমুুখ। শোরুম উদ্বোধনের আগে দোয়া পরিচালনা করেন কাজী ওমর ফারুক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

১ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

২ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৩ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৪ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৪ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৮ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৮ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

১০ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

১০ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।