লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় জমি বিক্রর করার নামে টাকা নিয়েও জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় সৎ ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গার আনন্দধামে ৩ শতক জমি বিক্রির ঘোষণা দিয়ে নগদ টাকা ও মাঠের ৪৫ শতক জমি নেবার পরও জমি না দিয়ে প্রতরণা করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৫ জুুলাই শুক্রবার আনন্দধামের আবু জাফর ও তার ভাই জাহাঙ্গীর আলম লিখিত সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন যে, আমাদের পিতা ডামোস গ্রামের মৃত আব্দুল জলিল শহরের আনন্দধামে ১৭ শতক জমির মধ্যে আমাদের দুই ভাইয়ের নামে ৮ শতক ও আমাদের সৎ ৩ ভাইয়ের নামে ৯ শতক জমি রেজিস্ট্রি করে দেন। আমরা সৎ দুই ভাইয়ের কাছ থেকে কিছু জমি ক্রয় করি। আমার অন্য আরেক সৎ ভাই হাবিল উদ্দিনের নামীয় ৩ শতক জমি গত ২৪/০৫ /২২ তারিখ ক্রয়ের জন্য দরদাম করি। মূল্য নির্ধারণের পর তাকে নগদ ১ লাখ ৪৩ হাজার টাকা ও ডামোস মাঠে ৪৫ শতক জমি প্রদান করি। যা আনন্দধাম এলাকার গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষরের মাধ্যমে চুক্তিনামা করা হয়। চুক্তিনামা করার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও জমি রেজিস্ট্রি না করে দিয়ে আমাদের সাথে টালবাহানা শুরু করে। সে আমার জমিতে পুকুর কেটে দীর্ঘ ১২ বছর ভোগ দখল করলেও সৎ ভাই হাবিল ও তার ছেলে লিপু জমি রেজিস্ট্রি না করে দিয়ে প্রতারণা করে চলেছে। বাধ্য হয়ে আমরা ২০১৫ সালে আদালতে মামলা দায়ের করি। যা চলমান রয়েছে। এরই এক পর্যায়ে গত ১২ জুলাই হাবিল ও তার ছেলে লিপু বেশ কয়েকজনকে নিয়ে আমার দোকানে তালা লাগাতে আসে। আমরা নিষেধ করলে আমাদের উপর হামলা করে। রড ও বাটাম দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরি। তারা মিথ্যা অভিযোগ দায়েরের জন্য নাটক সাজিয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।