লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে পিতা-পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম


আলমডাঙ্গার আনন্দধামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে পিতা-পুত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আনন্দধামের সড়ক সংলগ্ন জমির দখল নিয়ে গত মঙ্গলবার সকালে এই মারধরের ঘটনা ঘটে। রক্তাক্ত জখম পিতা-পুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তাক্ত জখম আহত পিতা-পুত্রকে বাঁচাতে হাসপাতালে ছুটাছুটির সুযোগে আহতদের নামে থানায় লিখিত অভিযোগ করেছে হামলাকারিরা।


জানাগেছে, উপজেলার ডামোশ গ্রামের মৃত আব্দুল জলিলের দুটি সংসারে ৫টি ছেলে সন্তান রয়েছে। আব্দুল জলিল আলমডাঙ্গা শহরের আনন্দধামে রাস্তা সংলগ্ন ১৭ শতক জমি ক্রয় করেন। ওই জমি তিনি তার মৃত্যুর পূর্বে প্রথম পক্ষের স্ত্রীর তিন ছেলের নামে ৯ শতক ও ২য় পক্ষের ২ ছেলে নামে ৮ শতক জমি রেজিষ্ট্রি করে দেন। এই জমি প্রথম পক্ষের ছেলে হাবিল উদ্দিন তার সৎ ভাইদের কাছে জমি বিক্রয় করার জন্য দামাদামি করে। সঠিক দাম না হলে তিনি জমি বিক্রি করতে রাজি হননি।

কিন্তু সৎ ভাই আবু জাফর ও জাহাঙ্গীর আলম জমি কিনতে না পারলেও জোর পূর্বক দখল করে নিয়ে অন্যত্র ভাড়া প্রদান করে। হাবিল ও তার ছেলে জমি দখল পেতে আদালতে মামলা দায়ের করেন। গত ১২ জুলাই মঙ্গলবার হাবিল উদ্দিন তার ছেলেকে সাথে নিয়ে ওই জমির নিকট গিয়ে দেখেন তাদের জমির উপর নির্মিত গোডাউন ভাড়া দিয়েছে। কেনো ভাড়া দিয়েছে জাফর ও জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে পিতা-পুত্রর উপর হামলা করে।

তারা হাবিল উদ্দিনে মাথায় ধারালো অস্ত্র কুপিয়ে মারাত্মক জখম করে এবং মেরুদন্ডের উপর হাতুড়ি দিয়ে আঘাত করে। পিতার মারধর ঠেকাতে আসলে ছেলে লিপুকেও বাটাম দিয়ে পিটিয়ে জখম করা হয়। মারাত্মক জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে হাবিলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে।

এদিকে লিপু অভিযোগ করেছেন তার পিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির সুযোগে প্রতিপক্ষরা তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।