লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়াদ্দারের দ্রুত সুস্থ্যতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থ্যতা কামনায় আলমডাঙ্গায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার বাদ আছর আলমডাঙ্গা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ যৌথভাবে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। উল্লেখ্য, গত সোমবার দিল্লির রাজেন্দ্রনগরের মাল্টি স্পেশালিটি হসপিটাল স্যার গঙ্গরাম হাসপাতালে তার সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মজিবুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, সাাবেক ধর্ম সম্পাদক হাজী ঠান্ডু রহমান, সাবেক কৃষি সম্পাদক আব্দুল মালেক, সাবেক প্রচার সম্পাদক মাসদু রানা তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আশিকুজ্জামান অল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, আওয়ামীলীগ নেতা অ্যাড. মোখলেছুর রহমান।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াাকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আমিলুন ইসলাম অপু, রিপন, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, লাকচু, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদিজ্জামান মিঠু, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সদস্য মহসিন কামাল, পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ডালিম রানী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, বিল্লাল গনি, মোল্লা কামরুজ্জামান শামীম, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, আইনাল হক, আব্দুল হান্নান মাস্টার, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে রেজাউল হক তবা, দেলোয়ার মোল্লা, কলেজছাত্রলীগের সাবেক আহব্বায়ক সোহেল রানা শাহীন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, রকি, সাকিব, টিটন, সজীব, অটল, শিহাব, রোমান, রাসেল, মিরাজুল ইসলাম রঞ্জু, হারুন, শরিফুল, রঞ্জু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাহিদা ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন, পৌর সভানেত্রী রাবিয়া খাতুন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।