লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় এনএটিপি ফেজ- ২ প্রকল্পের সিআইজির সদস্য খামারীদের মধ্যে বিভিন্ন প্রদর্শণীর উপকরণ বিরতণ

আলমডাঙ্গায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্যাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের মধ্যে বিভিন্ন প্রদর্শণীর উপকরণ বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, গত ২ বছরের মধ্যেই আমাদের দেশের প্রাণী সম্পদের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। গত বছরের তুলনায় এবারের প্রাণী সম্পদ প্রদর্শনী অত্যান্ত জাকজমকপূর্ণ হয়েছে। আলমডাঙ্গায় করোনাকালীন সময়ে খামারীদের মাঝে প্রায় সাড়ে ৩ কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন, তোমরা উদ্যোক্তা হও। তিনি দেশব্যাপী উদ্যোক্তা তৈরিতে নানাভাবে কাজ করে যাচ্ছেন। কারণ একজন উদ্যোক্তা আরও ৫ জনের কর্মসংস্থানের সুযোগ সুষ্টি করতে পারে। দেশের মানুষের মুখে আমিষ ও প্রোটিনের যোগান দেওয়ার জন্য খামারিদের ভ‚য়সি প্রসংশা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা খ্যাত মঈন উদ্দিন, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরীয়তুল্লাহ, ডা. বায়েজীদ খন্দকার । স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন খামারী আবু সায়েম রিপন, আবুল ফজর, হাবিবুর রহমান, শাহ আলম রাজু, আলম হোসেন,শ্রী সিবু দাস, লিয়াকত আলী, জাহানারা খাতুন, রিপন রানাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের ইউএমএস পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরন, গাভী পালন, ছাগল পালন, মুরগি পালন, বাককীপার পালনকারী ৪৫জন খামারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এ ৪৫জন খামারীর মধ্যে উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।