লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ইসলামী ব্যাংকের উদ্যোগে "সার্বজনীন কল্যাণে মাহে রমজান" শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ইসলামী ব্যাংকের উদ্যোগে "সার্বজনীন কল্যাণে মাহে রমজান" শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। প্রধান অতিথি হাসান কাদির গনু বলেন, রমজান মাস সিয়াম সাধনের মাস।

এই মাসের ফজিলত সকল মাসের চেয়ে অনেক গুণ বেশি। আল্লাহ পাক রোজাদারদের নিজ হাতে পুরস্কৃত করবেন। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার (অপারেশন) মোমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ , আলমডাঙ্গা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রবিউল হক, কোরবান আলী, ইটভাটা মালিক আলহাজ্ব আবু মুছা, সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, সাবেক ব্যাংক অফিসার রবিউল ইসলাম,ব্যবসায়ি উজ্জ্বল হোসেন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।