লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হাউসপুরে স’মিল দখলের অপচেষ্টা ও ছেলেকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গার হাউসপুরে স’মিল দখলের অপচেষ্টা ও ছেলেকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আনন্দধামের শেফালী আকতারী। শুক্রবার রাতে শেফালি আকতারী তার ছেলেকে সাথে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিসেস আকতারী বলেন, আলমডাঙ্গার হাউসপুর ব্রীজের অদূরে তাদের একটি স’মিল রয়েছে। স’মিলের ব্যবসা দেখাশোনা করে আমার ছেলে জাহিদ হাসান শুভ।

তিনি উল্লেখ্য করেন, সন্ধ্যার দিকে বাদেমাজু গ্রামের দুলালের ছেলে রানা, একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রবিউল ও মৃত আকালের ছেলে টুটুল, মেকারের নেতৃত্বে চিনির উদ্দিনের ছেলে রকি, রমজান আলীর ছেলে কাঠ ব্যবসায়ী আব্বাস আলীসহ অজ্ঞাত ১০/১৫ জন দুর্বৃত্ত স’মিল দখল করতে যায়। এ সময় আমার ছেলে শুভ বাঁধা দিলে তাকে মারধর করে জখম করা হয়। তিনি আরো জানান, আমার ছেলের কান্নকাটির খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলের রক্তাক্ত হাত এবং তার শরীরে আঘাতের চিহ্ন।

আমি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা আমাকেও ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। ঘটনার পর আমার ছেলেকে হাসপাতালে চিকিৎসা দিয়ে আলমডাঙ্গা থানায় দুর্বৃত্তদের নামে অভিযোগ দায়ের করেছি। মিসেস শেফালি আকতারী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।