লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ভোদুয়ার গোলজারের বিরুদ্ধে জামজামি ইকোপার্কের নির্ধারিত জমি জবর দখলের অভাযোগ

আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের গোলজার আলীর বিরুদ্ধে জামজামি এলাকার বেশ কয়েকটি সরকারী জমি জবর দখলের অভিযোগ উঠেছে। জামজামী বাজারের সরকারী ভবন দখল ছাড়াও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইকোপার্কের জন্য নির্ধারিত জমিও তিনি দখল করে ধান রোপন করেছেন।

এলাকার সচেতন মানুষ তার কাছে অবৈধভাবে থাকা সরকারী ভবন ও জমি দখল মুক্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। জানা গেছে,আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের খোয়াজ আলী মেম্বরের ছেলে গোলজার আলী দীর্ঘদিন ধরে জামজামী বাজারের সরকারী ১নং খাস খতিয়ানভুক্ত ভবন জবরদখল করেন। যার দাঁগ নং ৫২৯৩। একই ভাবে ওই ভবনের সামনে ১৮৮৭ দাগে আরও এক খন্ড মূল্যবান ফাঁকা জামিও তিনি দখলে নিয়েছেন ।

এদিকে জেলা প্রশাসন কর্তৃক জামজামি বাজার সংলগ্ন সরকারী বেশ কয়েক একর জমি দখলমুক্ত করে ইকোপার্কের জন্য নির্ধারন করেন। পরবর্ত্তীতে আইনী জটিলতার কারণে ইকোপার্ক নির্মাণ কার্যক্রম বন্ধ থাকার সুযোগে গোলজার আলী জামজামি তহসিলদারের সহযোগিতায় সাড়ে তিন বিঘা জমি দখল করে নেয়। সেই জমিতে বর্তমানে ধান রোপন করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ওই ইকোপার্কের জমিতে গোলজারের কোন স্বত্ত না থাকার পরও তিনি সরকারী জমি দখল করেছেন। গোলজার আলী প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ টু শব্দটি করতে পারেন না ।

জমি জবর দখলের বিষয়ে জামজামি তহসিলদারের সাথে কথা বললে তিনি জানান, এদিকে সচেতন মহল গোলজারের দখলে থাকা সরকারী জমি দখল মুক্তের দাবী জানিয়েছেন। এ সম্পর্কে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। পরস্পর বিরোধি কথাবার্তা বলেন। তিনি বলেন, অভিযুক্ত গোলজার আমার আত্মীয় না। আমাদের গ্রামের এক ব্যক্তির আত্মীয়। গোলজার সরকারি ব্যাংক ভবন, সরকারি জমি দখল করে ব্যবসা করছেন আমি এই অফিসে যোগদানের পূর্বে।

আসলে জমির সীমানা নির্ধারণ করতে হবে। আপনার অফিসের ১৫/২৯ গজ দূরে সরকারি সম্পত্তি দখল করে বছরের পর বছর ব্যবসা করলেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনার অনীহা? এ প্রশ্নের উত্তরে তিনি পালটা প্রশ্ন করে বলেন, আমার কাছে কেউ অভিযোগ না দিলে আমি কেন ব্যবস্থা নেব? আসলে এ গুলি রাজনৈতিক বিষয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।