লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার জামজামি বাজারের পানহাট স্থানান্তরের প্রতিবাদে ব্যবসায়ীদের সমাবেশ

দীর্ঘ বছর ধরে চলে আসা আলমডাঙ্গার জামজামি বাজারের পানহাট অন্যত্র সরিয়ে দেবার উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ পান ব্যবসায়ীরা। শুক্রবার বেলা ১১টায় তহবাজার শেডে পান ব্যবসায়ীরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তাগণ বলেন,দীর্ঘদিন ধরে জামজামি পান হাট চলছে। এই হাট থেকে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই পান হাট অন্যত্র সরিয়ে নিতে বর্তমান চেয়ারম্যান চক্রান্ত শুরু করেছে। জমজমাট এই হাট সরে গেলে হাটটি ভেঙ্গে যাবে।


আমরা ব্যবসায়ীরা বেঁচে থাকতে হাট ধ্বংস করার সকল ষড়যন্ত্র রুখে দেবো। বক্তাগণ আরও বলেন,গত বছর যখন এই হাট চেয়ারম্যানের অনুকূলে ছিল তখন তিনি হাট সরানোর কোন পরিকল্পনা করেন নি। অথচ এবার সর্বোচ্চ ১৩ লাখ টাকার ডাক দিয়ে রতন শাহ হাট মালিক হওয়ার পর থেকেই হাট সরানোর চক্রান্ত শুরু হয়েছে। আমরা এ সিদ্ধান্ত কোন ক্রমেই মেনে নেবোনা।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলু।


হাট মালিক রতন শাহ, আওয়ামীলীগ নেতা রিপন শাহ,পান হাটের সভাপতি শহিদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক লাল্টু রহমান, পান বাজারের সাবেক সভাপতি তৈয়ব শাহ'র উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন পান ব্যবসায়ী ইউপি মেম্বার মিজানুর রহমান,শরিফুল ইসলাম,শাহীন রেজা,রানা মল্লিক,পান্না চৌধুরী প্রমুখ।


উল্লেখ্য, জামজামি ইউনিয়ন পরিষদের থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে সাপ্তাহিক হাটের শেড ঘরে পান ক্রয় বিক্রয় করা হচ্ছে। বিধি মোতাবেক ১৪২৮ সালের পান হাট নিলাম হয়নি, যে কারণে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। অতি সত্তর সাপ্তাহিক শেডে ক্রয় বিক্রয় বন্ধ করা হোক। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী ও হাট মালিকরা এ প্রতিবাদ সমাবেশ করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।