লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে আদালতের আদেশ অমান্য করে প্রাচীর নির্মাণের অভিযোগ

আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে আদালতের আদেশ অমান্য করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। ওই জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গত ১৩ ফেব্রæয়ারী ১৪৫ ধারা জারি করা হলেও বিবাদী ওহিদ আলী তা অমান্য করে প্রাচীর নির্মাণ কাজ করছেন। ফলে ভুক্তভোগী মনিরুজ্জামান মনির বিপাকে পড়েছেন ।


জানা গেছে,আলমডাঙ্গার ভেদামারী গ্রামের মৃত আকমান আলী মোল্লার ছেলে মনিরুজ্জামান মনির ঘোলদাড়ি বাজারে ১০৫৭ দাগে সাড়ে ৮ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমির পাশে ১০৫৬ দাগে ১শতক জমির উপর দিয়ে রাস্তা দেওয়ার বিষয়টি দলিলে উল্লেখ করা হয়। ওই রাস্তা দিয়ে মনিরুজ্জামান মনিরসহ এলাকায় বসবাস করা অন্যান্য লোকজন যাতায়েত করে থাকেন। হঠাৎ করেই ওই রাস্তায় বারোঘড়িয়া গ্রামের মুনছুর আলীর ছেলে ওহিদ আলী লোকজন নিয়ে গত ১০ ফেব্রæয়ারী প্রাচীর নির্মাণ শুরু করে।

তাকে নিষেধ করলে না শুনে অকথ্য ভাষায় গালাগালি ও মারমুখি হয়ে ওঠে। বাধ্য হয়ে মনিরুজ্জামান মনির প্রথমে ক্যাম্প পুলিশ ও পরে আদালতের শরনাপন্ন হন। বিষয়টি চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আদালত গত ১৩ ফেব্রæয়ারী ওই জমির উপর ১৪৫ ধারা জারি করেন। আদালত ওই আদেশ বাস্তবায়নের জন্য থানা পুলিশের নিকট প্রদান করে। পরে আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘোলদাড়ি ক্যাম্পের আইসিকে দায়িত্ব প্রদান করেন।


এদিকে অভিযোগ উঠেছে ওহিদ আলী আদালতের আদেশ অমান্য করে ওই জমির উপর নির্মাণ কাজ করছেন। বিষয়টি চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমির উপর নির্মিত কাজ বন্ধ রাখার জন্য ভুক্তভোগীরা প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।