লগইন
‘অপসাংবাদিকতা পরিহার করে আইকন হয়ে উঠুন’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুলাই, ২০২৬ | ০৮:০৬ রাত ২৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট-চেকিং ল্যাবের উদ্বোধন, উপাচার্যের আহ্বান | ‘অপসাংবাদিকতা পরিহার করে আইকন হয়ে উঠুন’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন অপসাংবাদিকতা পরিহার করে নিজেকে একজন আদর্শ সাংবাদিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমাদের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে এসে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সমালোচনা অবশ্যই করতে হবে, তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে দোষারোপ করা যাবে না।”

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’-এর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তাঁর বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন যে, এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা এবং গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর পাশাপাশি, ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বর্তমান গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও পারদর্শী ও প্রস্তুত হয়ে উঠবে।

উপাচার্য আরও যোগ করেন, “আমরা লোভ দেখানো চুক্তি থেকে দূরে থাকি। গত এপ্রিল মাসে চুক্তি সম্পাদন করে আজ ল্যাবের শুভ উদ্বোধন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। তাই কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “তোমরা যখন এই পেশায় যাবে, তোমাদেরকে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন করলেই চলবে না—পাশাপাশি সঠিক সংবাদকে গুরুত্ব দিতে হবে এবং সংবাদের সত্যতা যাচাই (ফ্যাক্ট-চেকিং) অবশ্যই করে নিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে তোমরা সাংবাদিকতা করবে এবং যেকোনো সংবাদের সত্যতা যাচাই করে তা পরিবেশন করবে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. শেখ গিয়াস উদ্দিন এবং এমআরডিআই (Management and Resources Development Initiative-MRDI)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এমআরডিআই-এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব সমৃদ্ধকরণে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এমআরডিআই বিভাগকে ৮টি ডেস্কটপ কম্পিউটার এবং একটি এসি প্রদান করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৫ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৫ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৯ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১০ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৩ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৩ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৪ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।