লগইন
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ০১:০১ দুপুর ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

মেহেরপুরের বিভিন্ন গ্রামীণ এলাকার প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তা কাদা ও খানাখন্দে একাকার হয়ে চলাচলের অনুযোগী হয়ে পড়েছে। কোথাও হাঁটুপানি ও কাদা, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর ফলে প্রতিদিন মাঠে যাতায়াত, কৃষি উপকরণ পরিবহন এবং উৎপাদিত ফসল ঘরে তুলতে চরম বিপাকে পড়ছেন হাজার হাজার কৃষক।

যানবাহন চলাচল করতে না পারায় অনেক সময় মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে কৃষকের কষ্টার্জিত ফসল। ফসল বহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে ধরনা দিয়েও রাস্তা পাকাকরণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মেহেরপুর এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে মোট ৫৮৯ কিলোমিটার মাটির রাস্তা রয়েছে। এর মধ্যে গাংনী উপজেলায় সর্বোচ্চ ৩৫৯ কিলোমিটার, সদর উপজেলায় ১১৬ কিলোমিটার এবং মুজিবনগর উপজেলায় ৩৩ কিলোমিটার মাটির রাস্তা রয়েছে। এসব রাস্তা বর্ষায় কাদায় পরিণত হয় এবং শুষ্ক মৌসুমে বড় বড় গর্তের কারণে পায়ে হেঁটে চলাচলেও ব্যাঘাত ঘটে।

সরেজমিনে দেখা যায়, গাংনী উপজেলার ধলার মাঠ ও সদর উপজেলার কালিগাংনী এলাকার মাটির রাস্তাসহ জেলার অধিকাংশ কাঁচা রাস্তার একই করুণ দশা। ধান, পাট, আলু, ভুট্টা ও সবজি চাষের জন্য এসব মাঠের রাস্তাগুলোই কৃষকদের একমাত্র ভরসা। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাধীনতার এত বছর পরেও এসব কাঁচা সড়ক টেকসই উন্নয়নের মুখ দেখেনি।

নওপাড়া-নবীনপুর গ্রামের কৃষক আজিজুল হক ও ধলা গ্রামের ইদ্রিস আলী জানান, রাস্তার বেহাল দশার কারণে মাঠে কৃষি উপকরণ নেওয়া এবং ফসল বাড়িতে আনতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কালিগাংনী গ্রামের আব্দুল মান্নান ও কাথুলি গ্রামের তোফাজ্জেল হোসেনের মতো ভুক্তভোগীরা জানান, ভোটের আগে নেতারা আশ্বাস দিলেও পরে কেউ খোঁজ নেন না।

যোগাযোগ করা হলে মেহেরপুর এলজিইডি কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুর রহমান জানান, কাঁচা রাস্তাগুলোতে আপাতত হেরিংবোন বন্ড (এইচবিবি) করা সম্ভব হলে দুর্ভোগ কমবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে, যা পেলে পর্যায়ক্রমে রাস্তা পাকা করা হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, ধলা, নবীনপুর ও মাইলমারী মাঠের কাঁচা রাস্তাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এইচবিবি করা হবে। জেলা প্রশাসক শিল্পী রানী রায় আশ্বাস দিয়ে জানান, মেহেরপুর কৃষিনির্ভর এলাকা হওয়ায় কৃষকদের চলাচলের সুবিধার জন্য মাটির রাস্তাগুলো দ্রুত পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।