লগইন
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ০৫:০০ সকাল ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্বাস্থ্য
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

দেশের স্বাস্থ্যসেবা খাত দুর্নীত, অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কবলে পড়ে সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বাংলাদেশে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা নির্ধারণ এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে বিপুল পরিমাণ কমিশন লেনদেনের অভিযোগ উঠেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এ সংক্রান্ত উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, অনেক চিকিৎসক রোগীদের বিভিন্ন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন। বড় বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এভাবে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার সম্ভাব্য কমিশন বাণিজ্য হয় বলে অনুমান করা হয়েছে। চিকিৎসকের ব্যক্তিগত আর্থিক সুবিধা যুক্ত হওয়ার কারণে অহেতুক পরীক্ষা নিরীক্ষার চাপ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে রোগীর চিকিৎসাব্যয়ে।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকেন। প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় এই অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়ে যায়। ফলে নিরুপায় হয়ে দরিদ্র রোগীরা চড়া দামে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে বাধ্য হচ্ছেন।

শুধু চিকিৎসা সেবাই নয়, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) মাধ্যমে যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং প্রায় ২৮৩ কোটি টাকার সরঞ্জাম অলস ফেলে রাখার চিত্র উঠে এসেছে গবেষণায়। অনেক ক্ষেত্রে বাজারমূল্যের চেয়ে ১৮ গুণ বেশি দামে কেনাকাটা করার অসংগতি ধরা পড়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য ও শয্যা বরাদ্দে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তো রয়েছেই।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তদারকি ব্যবস্থা ও প্রশাসনিক কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে জমাকৃত বহু অভিযোগ বছরের পর বছর নিষ্পত্তিহীন হয়ে পড়ে থাকে। গত এক দশকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৬২ থেকে বেড়ে ১১৮টিতে পৌঁছালেও শিক্ষার মান ও প্রয়োজনীয় অবকাঠামোগত তদারকিতে ঘাটতি রয়েছে।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিএইচডব্লিউর এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য খাতের সংস্কার, চিকিৎসকদের কমিশন নেওয়া আইনিভাবে নিষিদ্ধ করা, কেনাকাটায় স্বচ্ছতা আনয়ন এবং নীতিনির্ধারণে সাধারণ মানুষের অংশীদারিত্ব বাড়ানোর জোর দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।