লগইন
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ০৩:০১ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মোছা. লিপিয়ারা খাতুন মার্সেলের একটি ফ্রিজ কিনে চার লাখ টাকা মূল্যের নানা উপহার সামগ্রী পেয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার বামন্দী বাজারের মার্সেল শোরুমের সামনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এসব পুরষ্কার তুলে দেওয়া হয়।

লিপিয়ারা খাতুন রামনগর গ্রামের মো. সেলিম উদ্দিনের স্ত্রী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি বক্তব্য দিতে গিয়ে বলেন, বামন্দী ইউনিয়নের পরিচিতি ও জনপ্রিয়তা মার্সেল ইলেকট্রনিক্স আরও বাড়িয়ে দিয়েছে। এর আগেও এই শোরুম থেকে ফ্রিজ কিনে অনেকে ক্যাশব্যাক ও আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন। এখনও মার্সেল পণ্য কিনে উপহারের পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগ ও নগদ অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।

প্রত্যাশিত চেয়েও বড় উপহার পেয়ে উচ্ছ্বসিত লিপিয়ারা খাতুন জানান, বামন্দীর মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে এমন ঘরভর্তি উপহার পাবেন তা তিনি ধারণাও করেননি। উপহার সামগ্রীর মধ্যে ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিনসহ বিভিন্ন নিত্যব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য রয়েছে। পরিবার নিয়ে তারা এসব উপহারের আনন্দ ভাগ করে নেবেন বলে জানান।

মার্সেল শোরুমের স্বত্বাধিকারী মো. জিয়াদুল ইসলাম লিজন জানান, লিপিয়ারা খাতুন শোরুম থেকে একটি ফ্রিজ ক্রয় করে চার লাখ টাকার উপহার জিতে নিয়েছেন। সততার সঙ্গে ব্যবসা পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি স্থানীয় ক্রেতাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া ও রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরফান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।