লগইন
১৫ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করল বিজিবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ বিকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনী সীমান্তে অভিযান | ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকা কাজিপুর ও মথুরাপুরে পৃথক অভিযান পরিচালনা করে ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ওষুধ, চকলেট বাজি ও বিড়ি।

রবিবার (১৫ নভেম্বর) ভোররাতে বিজিবির বিশেষ টহল দল অভিযানগুলো চালায়। পরে একই দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ এলাকায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, মথুরাপুর মাঠ এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০০ পিস চকলেট বাজি ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।

উদ্ধার করা সমস্ত চোরাচালানি মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৫ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৫ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।