সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
তাওহিদ হৃদয়ের ব্যাটে রেকর্ডের ঝড় | ৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক
পচেফস্ট্রুমে গত সেপ্টেম্বরে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই জোহানেসবার্গের মাঠে নতুন করে শুরু করলেন প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রানের সেই ঐতিহাসিক ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটে যেকোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। আজ দক্ষিণ আফ্রিকায় ফিরে প্রথমবার ব্যাট হাতে নিয়েই ১৩৭ রানের নজরকাড়া এক ইনিংস উপহার দিলেন এই মিডল অর্ডার তারকা। শুধু তাই নয়, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচেও তিনি অপরাজিত ২৪২ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছিলেন। জোহানেসবার্গে আজ হৃদয়ের ব্যাট থেকে এসেছে আরও বেশ কিছু রেকর্ড ভাঙা ও নতুন কীর্তি গড়ার গল্প।
এই নিয়ে টেস্ট ক্রিকেটে তাওহিদ হৃদয়ের মোট রান সংখ্যা দাঁড়িয়েছে ৫১৫। ক্যারিয়ারের প্রথম মাত্র সাত ইনিংসে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করে হৃদয় প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই বিরল কীর্তি গড়েছেন। বিশ্ব ক্রিকেটে তিনি ১২তম ব্যাটসম্যান যিনি এমন দ্রুত ৫০০ রান করেছেন। প্রথম সাত ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ভারতের বিনোদ কাম্বলির দখলে (৬৭৩ রান)। এই তালিকায় হৃদয় যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন। বাংলাদেশের হয়ে এর আগের রেকর্ডটি ছিল মুমিনুল হকের, যা ৪১১ রান।
দ্রুততম ৫০০ টেস্ট রান সংগ্রহের রেকর্ডটি যৌথভাবে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ এবং ভারতের বিনোদ কাম্বলির দখলে। দুজনেই মাত্র ৫ ইনিংসে এই মাইলফলক অতিক্রম করেছিলেন।

হৃদয়ের ব্যাট থেকে এসেছে টেস্টের সর্বশেষ তিন ইনিংসে মোট ৪৬১ রান। এটি টেস্টে টানা তিন ইনিংসে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রান সংগ্রের নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে, যিনি ৩১৫ রান করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে মাহমুদুল হাসান জয়ের পাশে বসলেন তাওহিদ হৃদয়। ২০২২ সালে ডারবানে মাহমুদুল ১৩৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, আজ হৃদয়ও একই রান করে সেই রেকর্ড স্পর্শ করলেন।
নিজের চতুর্থ টেস্টেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়ে তাওহিদ হৃদয় বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন।
হৃদয় এবং লিটন দাসের ২০৬ রানের জুটিটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ জুটির রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল মিরপুরে ২০২৪ সালে জাকের আলি ও মেহেদি হাসান মিরাজের সপ্তম উইকেটে করা ১৩৮ রানের জুটি।
৩২৭/৬ – এই স্কোরটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৫ সালে চট্টগ্রামে করা ৩২৬ রানের আগের রেকর্ডটি আজ ভেঙে গেল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি
৪ ঘন্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ডাবল সেঞ্চুরি, ইতিহাসের শীর্ষে মোসাদ্দেক
১১ ঘন্টা আগে
হামজা চৌধুরীর বাড়ির উঠান যেন 'মিনি স্টেডিয়াম', বড় পর্দায় খেলা উপভোগ করছেন গ্রামবাসী
১ দিন আগে