লগইন
আলমডাঙ্গা থানা পু‌লি‌শের মাদকবিরোধী অভিযানে কুমা‌রি ইউনিয়‌নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ১১:১৪ রাত ৩০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানা পু‌লি‌শের মাদকবিরোধী অভিযানে কুমা‌রি ইউনিয়‌নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক ছদ্ম‌বে‌শি মাদক ব‌্যবসায়ী মহসিন আলী মণ্ডল ওরফে মহসিন মেম্বারসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের নিকট থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ক‌রে‌ছে। র‌বিবার (১৫ নভেম্বর) উপজেলার কুমারী গাংপাড়া ব্রিজ ও জাহাপুরের বারঘোড়িয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কুমারী গ্রামের মৃত মোছাব আলীর ছেলে এবং কুমারী ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছদ্ম‌বে‌শি মাদক ব‌্যবসায়ী মহসিন আলী মণ্ডল (৫২) ও জাহাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে স্বপন আলী (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মানিক কুমার শিকদার ও এসআই এসএম নিয়ামুল হক এবং এএসআই জা‌মির আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি স্থানে অভিযান চালান।

প্রথম অভিযানে কুমারী গাংপাড়া এলাকা থেকে সাবেক ইউপি সদস্য মহসিন আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে জনসম্মুখে তার দেহ তল্লাশি করে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পেশায় কাঠ ব্যবসায়ী মহসিন আলী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।

অন্যদিকে, ঘোলদাড়ি পুলিশ ক্যাম্প এলাকার জাহাপুরের বারঘোড়িয়া মোড়ে অভিযান চালিয়ে স্বপন আলীকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সাবেক জনপ্রতিনিধির মাদকসহ গ্রেফতারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।