লগইন
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ০২:০১ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় সরকারি বরাদ্দের ঘর অবৈধভাবে কেনাবেচা ও জোরপূর্বক তালা ভেঙে দখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন সোমবার দুপুর ১টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আইয়ুব আলী, যিনি দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের হাশেম আলীর পুত্র। প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, সরকারের পক্ষ থেকে অন্য একজনের নামে বরাদ্দকৃত একটি ঘর অবৈধ উপায়ে কেনাবেচা করে তালা ভেঙে দখলে নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় অবৈধভাবে সরকারি ঘর কিনে তালা লাগিয়ে রাখা এবং ঘরটির আংশিক ভাঙার অভিযোগ আইয়ুব আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, সরকারি এই ঘরটির কেনাবেচা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। একটি ভিডিও প্রতিবেদনে আইয়ুব আলী নিজেই স্বীকার করেছিলেন যে, তিনি সাবানা নামের এক নারীর কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকায় ঘরটি কিনেছেন। যদিও স্ট্যাম্পে লেনদেনের চুক্তি হয়েছিল, তিনি আরও জানিয়েছিলেন যে এর কোনো আনুষ্ঠানিক রেজিস্ট্রি সম্পন্ন হয়নি।

প্রশাসন এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে যে, ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সরকারের বরাদ্দকৃত ঘর বিক্রি, হস্তান্তর কিংবা ভাড়া দেওয়া সম্পূর্ণ বেআইনি। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও ওই ঘরে বসবাসের কোনো সুযোগ নেই। এই ধরনের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মালামাল ঘরটি থেকে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ দাবি করেছেন যে ঘরটি প্রকৃত অসহায় ভূমিহীন পরিবারের কাছে বরাদ্দ দেওয়া হোক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ঘর নিয়ে এই ধরনের যেকোনো অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।