সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুজিবনগরে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলমান রাখার অঙ্গীকার নিয়ে রোববার (১৫ নভেম্বর) বিকেলে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি।
এ দিন বিকেলে মুজিবনগরের ঐতিহাসিক কেদারগঞ্জ বাজার এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন।
পরবর্তীতে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজির এবং সাবেক ছাত্রনেতা আহমেদ রাজীব খান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে বিএনপি নেতাকর্মীরা যেভাবে সক্রিয় ছিলেন, প্রয়োজনে ভবিষ্যতেও তারা রাজপথেই থাকবেন। কোনো মহল যদি আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের মদদ বা সুবিধা দেওয়ার চেষ্টা করে, তবে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। স্থানীয় প্রশাসন যদি তাদের নিরপেক্ষ ভূমিকা ধরে রাখতে ব্যর্থ হয়, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা
২ ঘন্টা আগে
হাসপাতালে স্বজনদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভ
৬ ঘন্টা আগে
১৫ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করল বিজিবি
১২ ঘন্টা আগে