লগইন
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ০৬:০১ সকাল ২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘এ১’-এর জটিল সমীকরণ এক ঝটকায় বদলে দিল বেলজিয়াম। শুরুতে পিছিয়ে পড়েও ব্রাসেলসে সফরকারী ইতালিকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকেরা। এর ফলে শেষ আট থেকে বাদ পড়েছে ইতালি। অন্যদিকে একই রাতে তুরস্ককে ২-১ ব্যবধানে পরাস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে পা রেখেছে ফ্রান্স।

ঘরের মাঠে ব্রাসেলসে অবশ্য ম্যাচের ১১তম মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোসিতোর গোলে ইতালিই প্রথম এগিয়ে গিয়েছিল। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ১০ম গোল। তবে পিছিয়ে পড়ার পর যেন রুদ্রমূর্তি ধারণ করে বেলজিয়াম। ম্যাচের পরের ১১ মিনিটের ঝড়ে ইতালিকে পুরোপুরি ছিটকে দেয় তারা।

ম্যাচের ১৫তম মিনিটে কেভিন ডি ব্রুইনার নিখুঁত পাস ধরে বেলজিয়ামকে সমতায় ফেরান ম্যাক্সিম ডি কুইপার। ২২তম মিনিটে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন নাথান এনগয়ে। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ব্রেনডন মেখেলের শট আংশিক প্রতিহত করলেও রিবাউন্ড থেকে বল জালে পাঠান এনগয়ে।

এর ঠিক চার মিনিট পর অর্থাৎ ২৬তম মিনিটে একক নৈপুণ্যে দেখার মতো এক গোল করেন জেরেমি ডোকু। ইতালির রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দোন্নারুম্মাকে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির এই উইঙ্গার। ফলে মাত্র ১১ মিনিটের মধ্যে তিন গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে আজ্জুরিরা।

দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে কেভিন ডি ব্রুইনার বানিয়ে দেওয়া বল থেকে দিয়েগো মোরেইরা গোল করলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় বেলজিয়ামের। শেষ দিকে ইতালি একটি পেনাল্টি পেলেও এসপোসিতোর নেওয়া স্পট কিক আটকে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান গোলকিপার সেন লামেনস।

গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ৪৯তম মিনিটে তুর্কি ডিফেন্ডার এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক ফরাসিরা। ৮০তম মিনিটে দলটির হয়ে দ্বিতীয় গোলটি করেন এলি জুনিয়র ক্রুপি। যোগ করা সময়ের প্রথম মিনিটে তুরস্কের আবদুলকেরিম বারদাকজি একটি গোল শোধ করলেও ফ্রান্সের জয় ঠেকানো যায়নি।

এই ফলাফলের পর ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ করল ফ্রান্স। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। ১০ পয়েন্ট নিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালির নেশনস লিগ অভিযান শেষ হলো চরম হতাশায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১৩ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১৩ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।