লগইন
মেহেরপুরে কারিগরি শাখায় জেলা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন রফিকুল আলম বকুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০০ দুপুর ১৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে কারিগরি শাখায় জেলা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন রফিকুল আলম বকুল

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ২০২৬ সালের জেলা পর্যায়ের ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ প্রতিযোগিতায় কারিগরি কলেজ শাখায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন রফিকুল আলম বকুল। তিনি মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রের খবর অনুযায়ী, শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষকদের নাম ঘোষণা করা হয়। এর আগেও রফিকুল আলম বকুল শিক্ষাক্ষেত্রে একাধিক সাফল্য পেয়েছেন। তিনি ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে মেহেরপুর সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২, ২০২৪ এবং ২০২৬ সালেও তিনি সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের গৌরব অর্জন করেন।

শিক্ষকতার পাশাপাশি স্কাউটিংয়েও রফিকুল আলমের বিশেষ অবদান রয়েছে। তিনি স্কাউটস আন্দোলনের রোভার শাখার একজন উডব্যাজার। মেহেরপুর জেলা রোভার স্কাউটসের সাবেক কোষাধ্যক্ষ ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি স্বীয় শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার হিসেবে যুক্ত আছেন।

একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত বকুল বিভিন্ন জাতীয় ও স্থানীয় অনুষ্ঠানে চমৎকার উপস্থাপনা করেন। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক ও নিরীক্ষক। শিক্ষকতা ও স্কাউটিংয়ের পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করেন। উচ্চ মাধ্যমিকের (বিএম) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের সহ-লেখক ও সম্পাদক হিসেবে তাঁর অবদান রয়েছে।

আইসিটিতে দক্ষ এই শিক্ষক বগুড়ার নেকটার (জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি) এবং ব্যানবেইস থেকে তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। জাতীয় শিক্ষক বাতায়নের সদস্য বকুল এটুআই ও আইসিটি বিভাগের অধীন বিভিন্ন অনলাইন কোর্স সম্পন্ন করেছেন।

সমাজসেবায় উদ্যোগী রফিকুল আলম ‘কিশোরের ডাক’ ও ‘কসবা ব্লাড ব্যাংক সোসাইটি’র উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। তিনি এপেক্স ক্লাবের ডিস্ট্রিক্ট-০৬-এর গভর্নরের দায়িত্ব পালন করছেন এবং ইতিপূর্বে মেহেরপুর জেলা এপেক্স বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এছাড়া বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি ও গাংনী পাবলিক লাইব্রেরির উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

তিনি মেহেরপুর প্রতিদিন আয়োজিত শিক্ষামূলক জনপ্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষাভাবনা’র সঞ্চালক হিসেবেও কাজ করছেন।

এই বিরল সম্মাননা প্রাপ্তির পর শিক্ষক রফিকুল আলম বকুল জেলা ও উপজেলা প্রশাসন, জেলা-উপজেলা শিক্ষা বিভাগ, তাঁর নিজ প্রতিষ্ঠানের প্রধান, সহকর্মীসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমি শিক্ষার্থীদের মঙ্গলে এবং শিক্ষার প্রসারে ভবিষ্যতে আরও বেশি ভূমিকা রাখতে চাই।”

শিক্ষাজীবনে রফিকুল আলম বকুল ১৯৯৩ সালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯৫ সালে গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য বিভাগে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) এবং ১৯৯৯ সালে স্নাতকোত্তর (এমকম) ডিগ্রি লাভ করেন।

পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মীনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন গুণী এই শিক্ষক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

২৬ মিনিট আগে
আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

২৮ মিনিট আগে
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

৩৩ মিনিট আগে
১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

৩৪ মিনিট আগে
স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১ ঘন্টা আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ ঘন্টা আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।