লগইন
আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০৯:০৯ রাত ৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

আলমডাঙ্গায় ট্রাক ও গার্মেন্টসের মালামালবোঝাই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের পৌর বাস টার্মিনাল ও উত্তরা ফিলিং স্টেশনের মধ্যবর্তী গেঞ্জি মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পোড়াদহের বৃহত্তর পাইকারি কাপড়ের হাট বসে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সেখানে কাপড় ও গার্মেন্টসের মালামাল কেনাকাটা করতে আসেন। হাট থেকে কেনা গার্মেন্টসের মালামাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাইলাইপুর বাজারের সেলিমসহ কয়েকজন ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে ইজিবাইকযোগে যাচ্ছিলেন পোড়াদহের মশিউর ও রতন এবং পাবনা সদরের হান্নান।

এ সময় কালীগঞ্জের মোজাফ্ফর চালিত ঢাকা মেট্রো-ট-১৬-৬৭০৮ নম্বরের একটি ট্রাক আলমডাঙ্গার দিকে আসছিল। ইজিবাইকটি পৌর বাস টার্মিনাল অতিক্রম করে গেঞ্জি মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চালকসহ তিনজন রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। পাশাপাশি ইজিবাইকে থাকা গার্মেন্টসের মালামালগুলো ভাইলাইপুরের সংশ্লিষ্ট দোকানদারদের বুঝিয়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

৬ মিনিট আগে
আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

১৪ মিনিট আগে
১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

১৪ মিনিট আগে
স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৫৬ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ ঘন্টা আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।