ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের মায়ের ইন্তেকাল
মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাসের মা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার এই ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।