লগইন
আনন্দ ও উদ্দীপনায় মুখরিত ক্যাম্পাস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:০১ দুপুর ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া উৎসব | আনন্দ ও উদ্দীপনায় মুখরিত ক্যাম্পাস

মেহেরপুর সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়, যা কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল কুচকাওয়াজ এবং বিভিন্ন খেলাধুলায় ক্যাম্পাস জুড়ে প্রাণবন্ত উদ্দীপনা পরিলক্ষিত হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন। তিনিই ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন বলেন, "মন যদি প্রফুল্ল থাকে, তাহলে চারপাশের সবকিছুই সুন্দর মনে হয়। কিন্তু মন বিষাদগ্রস্ত থাকলে পরিবেশও বিষণ্ন ও ক্লান্তিকর লাগে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মানুষের মনকে সতেজ রাখে এবং জীবনে আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।" তিনি আরও যোগ করেন, "যে মনে আনন্দ নেই, সেই জীবন অকালে বার্ধক্যের দিকে এগিয়ে যায়। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাই পারে জীবনে নতুন উদ্দীপনা, প্রাণশক্তি ও আনন্দের সঞ্চার করতে।"

অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে আবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ, পারস্পরিক সহযোগিতা এবং পরাজয় মেনে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ গুণাবলী তৈরিতে সহায়তা করে।

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক মো. মিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের বিএনসিসি এবং রোভার স্কাউটের সদস্যরা এক মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতায় মোট দশটি ইভেন্টের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে ছিল ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, বল নিক্ষেপ, বেলুন ফোটানো, যেমন খুশি তেমন সাজো, সুচে সুতা পরানো, ভারসাম্য দৌড়, লং জাম্প, হাই জাম্প এবং পিলো পাসিং। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে দেয় প্রতিযোগিতা প্রাঙ্গণে।

উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন অন্তঃকক্ষ ক্রীড়া উপকমিটির আহ্বায়ক রুপালি বিশ্বাস, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আশরাফুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইকরামুল হাসান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

৫ ঘন্টা আগে
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

বিস্তারিত ইসলামী নির্দেশনা

৫ ঘন্টা আগে
বিস্তারিত ইসলামী নির্দেশনা

মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

১১ ঘন্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১১ ঘন্টা আগে
খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

১২ ঘন্টা আগে
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

১৪ ঘন্টা আগে
৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।