লগইন
মাগুরায় বাকপ্রতিবন্ধী যুবক হত্যা মামলার ১০ নম্বর আসামি  লিটন মুসল্লী আলমডাঙ্গা থেকে গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:৪৩ দুপুর ২৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ খুলনা বিভাগ
মাগুরায় বাকপ্রতিবন্ধী যুবক হত্যা মামলার ১০ নম্বর আসামি লিটন মুসল্লী আলমডাঙ্গা থেকে গ্রেফতার

মাগুরার শালিখা উপজেলায় পুরোনো হত্যা মামলা প্রত্যাহারের চাপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাকপ্রতিবন্ধী যুবক সুলতান মোল্যা নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার ১০ নম্বর আসামি লিটন মুসল্লীকে আলমডাঙ্গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আলমডাঙ্গায় মেয়ের জামাইয়ের ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা প্রাণিসম্পদ হাসপাতালের পেছনে ডা. লিপা নারসিস চৈতালীর ভবনে মেয়ের জামাইয়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন মুসল্লী মাগুরার শালিখা থানার বলাই নাঘোসা গ্রামের নুরুল মুসল্লীর ছেলে। তিনি সুলতান মোল্যা হত্যা মামলার ১০ নম্বর আসামি। এছাড়াও তিনি ২০১২ সালে বলাই নাঘোসা গ্রামে সুলতান মোল্যার চাচা ইকতার মোল্যা হত্যাকাণ্ডের আসামী।

শালিকা থানার পুলিশ পরিদর্শক তদন্ত দেবব্রত রায় এক সময় আলমডাঙ্গা থানায় পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে চাকুরী করেছেন। সেই সুবাদে আলমডাঙ্গা থেকে আসামী ধরতে তার খুব বেশি সময় ব্যয় করতে হয়নি। তিনি আলমডাঙ্গা থেকে লিটন মুসল্লীকে গ্রেফতার করে রাতেই মাগুরা ফিরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর শালিখা উপজেলার সিংড়া বাজারে ২০১২ সালের একটি হত্যা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত সুলতান মোল্যাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২০১২ সালে বলাই নাঘোসা গ্রামে সুলতান মোল্যার চাচা ইকতার মোল্যা হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ওই হত্যা মামলার রায় আগামী ১ অক্টোবর ঘোষণার দিন ধার্য রয়েছে। ওই মামলা প্রত্যাহারের চাপ দেওয়াকে কেন্দ্র করেই সর্বশেষ সংঘর্ষের সূত্রপাত হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, লিটন মুসল্লীর বিরুদ্ধে সুলতান হত্যা মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে। তবে এসব মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানার নথি যাচাই করা হচ্ছে।

শালিখা থানার পুলিশ পরিদর্শক দেবব্রত রায় জানান, হত্যাকাণ্ডের পর থেকেই লিটন মুসল্লী আলমডাঙ্গায় তার মেয়ের জামাইয়ের ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর লিটন মুসল্লীকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে শালিকা থানা পুলিশ জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।