লগইন
রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের দৌড়ে এগিয়ে সিঙ্গাপুরের লিয়ানেক্স
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০৮:০০ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের দৌড়ে এগিয়ে সিঙ্গাপুরের লিয়ানেক্স

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০ লাখ টন কয়লা সরবরাহের বড় চুক্তি অর্জনের দৌড়ে শক্তিশালী অবস্থানে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান লিয়ানেক্স করপোরেশন (এস) পিটিই লিমিটেড। দরপত্রে টিকে থাকা বিদেশি তিনটি প্রতিষ্ঠানের একটি হচ্ছে এই লিয়ানেক্স, যা বর্তমানে এস আলম গ্রুপের মালিকানাধীন বাঁশখালীর এসএস পাওয়ার ওয়ান লিমিটেডে কয়লা সরবরাহ নিশ্চিত করছে।

কাস্টমসের নথি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি এসএস পাওয়ারকে প্রায় ৫২ লাখ টন ইন্দোনেশীয় স্টিম কয়লা সরবরাহ করেছে। চট্টগ্রামে দাখিল করা ২১৬টি বিল অব এন্ট্রির সবগুলোতে আমদানিকারক হিসেবে এসএস পাওয়ারের নাম উল্লেখ ছিল। এসব চালানের মোট ঘোষিত মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশের অন্য কোনো বিদ্যুৎকেন্দ্রে এর আগে লিয়ানেক্সের কয়লা সরবরাহের তথ্য পাওয়া যায়নি। ফলে রামপালের কাজটি পেলে তা হবে লিয়ানেক্সের দ্বিতীয় বড় সরবরাহ চুক্তি।

দরপত্র প্রক্রিয়ায় বানানগত অসংগতি, স্বাক্ষরের অবস্থান ও পাওয়ার অব অ্যাটর্নির তারিখসংক্রান্ত সামান্য ত্রুটির অজুহাতে স্থানীয় দুইটি বড় কনসোর্টিয়াম ও প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সাল থেকে প্রথম দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বসুন্ধরা-নেতৃত্বাধীন কনসোর্টিয়ামটি রামপালে সাড়ে ৫৬ লাখ টন কয়লা সফলতার সঙ্গে সরবরাহ করেছিল। কিন্তু নতুন দরপত্রে তাদের অযোগ্য ঘোষণা করায় প্রক্রিয়াটির স্বচ্ছতা ও নিয়মাবলী প্রয়োগ নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

লিয়ানেক্স করপোরেশন ১৯৯৩ সালে সিঙ্গাপুরে নিবন্ধিত হয় এবং তারা ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে কয়লা সংগ্রহ করে থাকে। প্রতিষ্ঠানটির সঙ্গে মালয়েশিয়ার ইয়িনসন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা লিম হান ওয়েংয়ের সম্পৃক্ততা রয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে দেশের কয়লাভিত্তিক জ্বালানি খাতে লিয়ানেক্সের প্রভাব ও বাণিজ্যিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।