লগইন
টাঙ্গাইলে আকিজ মোটরসের পরিবেশক হিসেবে চুক্তি স্বাক্ষর করল ইকো-নেস্ট পাওয়ার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
টাঙ্গাইলে আকিজ মোটরসের পরিবেশক হিসেবে চুক্তি স্বাক্ষর করল ইকো-নেস্ট পাওয়ার

টাঙ্গাইল জেলায় নিজেদের বাণিজ্যিক পরিধি বাড়াতে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ মোটরসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ‘ইকো-নেস্ট পাওয়ার’। নতুন এই চুক্তির আওতায় পরিবেশক হিসেবে টাঙ্গ অঞ্চলে আকিজ মোটরসের যাবতীয় পণ্য বিক্রি ও সেবা সম্প্রসারণের কাজ করবে প্রতিষ্ঠানটি।

গত রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আকিজ মোটরস ও ইকো-নেস্ট পাওয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই পরিবেশক নিয়োগ চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পাদিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকিজ মোটরসের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আমিন উদ্দীন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আজমান উদ্দীন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা নাজমুন নাহার, নির্বাহী পরিচালক রুহুল আমিন এবং মহাব্যবস্থাপক (পরিচালনা) গাজী মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে ইকো-নেস্ট পাওয়ারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. কামরুজ্জামানসহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই চুক্তির ফলে টাঙ্গাইল অঞ্চলে আকিজ মোটরসের ইলেকট্রিক মোটরসাইকেল, কমার্শিয়াল যানবাহন, থ্রি-হুইলার, বুয়েট ও সরকার অনুমোদিত পরিবেশবান্ধব ইলেকট্রিক রিকশা ‘পথিক’, লিথিয়াম ব্যাটারি, এনার্জি স্টোরেজ সিস্টেম, অটো সার্ভিস ইকুইপমেন্ট এবং অটোমোবাইলের বিভিন্ন যন্ত্রাংশের বাজার ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিন উদ্দীন জানান, গ্রাহকদের কাছে আধুনিক, তথ্যপ্রযুক্তিনির্ভর, টেকসই ও পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাই আকিজ মোটরসের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে আকিজ মোটরস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চুক্তি শেষে ইকো-নেস্ট পাওয়ারের কর্ণধার মো. কামরুজ্জামান ব্যক্ত করেন, আকিজ মোটরসের মতো দেশের একটি সুনামধন্য ব্র্যান্ডের ব্যবসায়িক অংশীদার হতে পেরে তারা আনন্দিত। টাঙ্গাইল জেলায় আকিজ মোটরসের পণ্য বিক্রিতে দেশসেরা স্থান অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে আকিজ মোটরসের পরিবেশক হিসেবে চুক্তি স্বাক্ষর করল ইকো-নেস্ট পাওয়ার

১১ মিনিট আগে
টাঙ্গাইলে আকিজ মোটরসের পরিবেশক হিসেবে চুক্তি স্বাক্ষর করল ইকো-নেস্ট পাওয়ার

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অদম্য ৫ তরুণীর জয়গাথা

১১ মিনিট আগে
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অদম্য ৫ তরুণীর জয়গাথা

ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

২ ঘন্টা আগে
ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

২ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

৩ ঘন্টা আগে
কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

৪ ঘন্টা আগে
সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

৫ ঘন্টা আগে
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

৫ ঘন্টা আগে
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।