লগইন
নারীর সংখ্যা দ্বিগুণ, শীর্ষে সদর ও শৈলকুপা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০৮:০১ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে ৩ মাসে ৯০ জনের আত্মহত্যা | নারীর সংখ্যা দ্বিগুণ, শীর্ষে সদর ও শৈলকুপা

ঝিনাইদহ জেলায় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার ঘটনা। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে জেলায় মোট ৯০ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে নারীর সংখ্যা ৬০ এবং পুরুষ ৩০ জন। অর্থাৎ আত্মহননকারীদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ। জেলা প্রশাসন, পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্যের ভিত্তিতে মানবাধিকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ' (আরডিসি) এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

আরডিসির তথ্য অনুযায়ী, তিন মাসে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২১ জনই নারী এবং ৫ জন পুরুষ। ২১ জন মৃতের সংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা, যেখানে ১৪ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। এছাড়া মহেশপুরে ১৪ জন (সমান ৭ জন করে নারী ও পুরুষ), হরিণাকুণ্ডুতে ১২ জন (৮ নারী ও ৪ পুরুষ), কালীগঞ্জে ১১ জন (৬ নারী ও ৫ পুরুষ) এবং কোটচাঁদপুরে ৬ জন (৪ নারী ও ২ পুরুষ) আত্মহত্যা করেছেন।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, মোট ৯০টি ঘটনার মধ্যে সদর ও শৈলকুপা—এই দুটি উপজেলাতেই ঘটে গেছে ৪৭টি ঘটনা, যা মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি। এছাড়া মহেশপুর ব্যতীত বাকি সব উপজেলায় আত্মহননকারী নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় আশঙ্কাজনকভাবে বেশি।

সংগঠনটির আগের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে জেলায় ১৮৯ জন আত্মহত্যা করেছিলেন, যাদের মধ্যে ছিলেন ৯২ জন পুরুষ ও ৯৭ জন নারী। ২০২৫ সালের প্রথম ছয় মাসে এই সংখ্যা ছিল ১২৫। ফলে এক বছরের ব্যবধানে বছরটির প্রথমার্ধে আত্মহত্যার ঘটনা বাড়ে প্রায় ৫১ শতাংশ। বছরের দ্বিতীয়ার্ধের জুলাই-সেপ্টেম্বর সময়ে নারীদের আত্মহত্যার অনুপাত আরও বেড়ে প্রায় ৬৭ শতাংশে দাঁড়িয়েছে।

আত্মহত্যার হার বৃদ্ধির কারণ প্রসঙ্গে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হেলেনা আক্তার নিপা জানান, মাদকাসক্তি, পারিবারিক অশান্তি, বেকারত্ব, মানসিক অবসাদ এবং সম্পর্কের টানাপোড়েন এসব মৃত্যুর অন্যতম কারণ। এর বাইরে বাল্যবিবাহ, শিক্ষার স্বল্পতা, পারিবারিক সহিংসতা এবং নারীদের আর্থিক নির্ভরশীলতা ও মানসিক স্বাস্থ্যসেবা না পাওয়ার বিষয়গুলো ঝুঁকি বাড়িয়ে তুলছে।

আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা জানান, শুধু শহরকেন্দ্রিক উদ্যোগ নয়, তৃণমূল ও গ্রাম পর্যায় পর্যন্ত কাউন্সেলিং এবং জনসচেতনতা ছড়িয়ে দিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কার্যকর মানসিক চিকিৎসা সেবা চালুর পাশাপাশি সমাজ, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে এগিয়ে আসার তাগিদ দেন তাঁরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।