লগইন
আলমডাঙ্গায় অসহায় পরিবারের পাশে নীলা শুকতারা ফাউন্ডেশন : পরিবারের জীবিকা নির্বাহের জন্য পাখিভ্যান পেলেন সিরাজুল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০৮:৪৩ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আঞ্চলিক
আলমডাঙ্গায় অসহায় পরিবারের পাশে নীলা শুকতারা ফাউন্ডেশন : পরিবারের জীবিকা নির্বাহের জন্য পাখিভ্যান পেলেন সিরাজুল

অসহায় একটি পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম করতে আলমডাঙ্গায় নীলা শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে একটি নতুন পাখিভ্যান উপহার দেওয়া হয়েছে। পরিবারের মুখে হাসি ফোটাতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে এ পাখিভ্যান প্রদান করেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গা হাজীমোড়স্থ নীলা শুকতারা ফাউন্ডেশনের কার্যালয় থেকে পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের অসহায় সিরাজুল ইসলাম বুদর হাতে নতুন পাখিভ্যানের চাবি তুলে দেন শেখ সাইফুল ইসলাম।

জানা গেছে, সিরাজুল ইসলাম বুদ দীর্ঘদিন ধরে ভাড়ায় পাখিভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিন ভ্যান চালিয়ে উপার্জিত অর্থের একটি বড় অংশ ভাড়া পরিশোধ করতে হতো। অবশিষ্ট সামান্য টাকা দিয়ে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোরকমে সংসার চালাতেন তিনি। তাঁর এই অসহায়ত্বের খবর জানতে পেরে শেখ সাইফুল ইসলাম নীলা শুকতারা ফাউন্ডেশনের মাধ্যমে তাঁকে একটি নতুন পাখিভ্যান দেওয়ার উদ্যোগ নেন। এতে এখন থেকে ভ্যান ভাড়ার বাড়তি চাপ ছাড়াই নিজের উপার্জনের পুরোটা পরিবারের প্রয়োজনে ব্যয় করতে পারবেন সিরাজুল।

উল্লেখ্য, নীলা শুকতারা ফাউন্ডেশন এর আগেও অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বেশ কয়েকটি পাখিভ্যান ও ইজিবাইক বিতরণ করেছে। পাশাপাশি প্রতিবছর বিনা খরচে শতাধিক মানুষের চোখের ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে আসছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি চক্ষু হাসপাতাল নির্মাণের কাজও চলমান রয়েছে।

পাখিভ্যান বিতরণকালে উপস্থিত ছিলেন নীলা শুকতারা ফাউন্ডেশনের পক্ষে শেখ আবু জাফর, শেখ আব্দুর জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান, মোহাম্মদ আলী, শেখ আবু জাহিদ নাছের প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।