লগইন
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি: আলমডাঙ্গায় ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬ | ০১:২৫ রাত ৪৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি: আলমডাঙ্গায় ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

আলমডাঙ্গা উপজেলার গোপালনগরে সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে জ্বালানি তেল (ডিজেল) বিক্রির দায়ে একরামুল হক নামে এক অসাধু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার মজুদ করা অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম এ অভিযান পরিচালনা করেন।


অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বাড়াদি ইউনিয়নের গোপালনগর গ্রামের খবির উদ্দিনের ছেলে একরামুল হক দীর্ঘদিন ধরে মুদি ও তেল ব্যবসার আড়ালে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিলেন। সংকটকে পুঁজি করে তিনি বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে বাড়িতে মজুদ রাখেন এবং পরে সাধারণ মানুষের কাছে প্রতি লিটার ১৮০ টাকা দরে বিক্রি করতেন, যা সরকার নির্ধারিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।


শুক্রবার রাতে বাড়াদি গ্রামের এক কৃষক তার কাছ থেকে ১৮০ টাকা লিটার দরে ডিজেল কিনে প্রতারিত হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারকে জানান।


অভিযোগের প্রেক্ষিতে শনিবার পুনরায় একজন ক্রেতা সেজে তার দোকান থেকে ১ লিটার ডিজেল একই দামে কেনা হলে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়।


এ তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একরামুল হককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার দোকান থেকে অবৈধভাবে মজুদ রাখা ২০ লিটার ডিজেল জব্দ করা হয়।


পরে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুদদারি ও অতিরিক্ত দামে বিক্রির মতো অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।