লগইন
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় কারখানায় অভিযান, মালিককে ৫ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ এপ্রিল, ২০২৬ | ০৭:২৯ বিকাল ৪৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় কারখানায় অভিযান, মালিককে ৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারজাত করার অভিযোগে হাউসপুরের মেসার্স মুবিন সুপার আইসক্রিম ফ্যাক্টারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির মালিক তোফায়েলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম এ অভিযান পরিচালনা করেন।


অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গা-জামজামি সড়কের হাউসপুর এলাকায় গড়ে ওঠা একাধিক আইসক্রিম কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছিল। অধিকাংশ কারখানারই প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই, তবুও তারা নির্বিঘ্নে বাজারে পণ্য সরবরাহ করে আসছিল।


অভিযানকালে মেসার্স মুবিন সুপার আইসক্রিম ফ্যাক্টারিতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান, চরম নোংরা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে। শ্রমিকদের শরীরে কোনো ধরনের সুরক্ষা পোশাক নেই; প্রচণ্ড গরমে তাদের শরীরের ঘাম সরাসরি আইসক্রিমের কাঁচামালের মধ্যে পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এছাড়া কারখানার পাশেই একটি ডোবায় আইসক্রিমের বর্জ্য পানি ফেলা হচ্ছে, যেখান থেকে তীব্র দুর্গন্ধ ও মাছির উপদ্রব ছড়িয়ে আশপাশের পরিবেশকে দূষিত করছে।


এমন চরম অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিনে সড়ক পরিবহন আইনে দুই মটরসাইকেল চালককে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সাথে এ ধরনের চরম অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না।


অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।