লগইন
আলমডাঙ্গায় মাদক কারবারী ও মাদকসহ মাদক মামলার  ৯ আসামি গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ মে, ২০২৬ | ০৯:৫৪ রাত ৩৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদক কারবারী ও মাদকসহ মাদক মামলার ৯ আসামি গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি ও মাদক মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ মে) দিন ও রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারহুদা গ্রামে অভিযান চালিয়ে ২৯০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ২৩০ টাকা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— কেরামত আলীর ছেলে সাগর আলী (২৬), মোশারফ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৫) এবং হাবিবুর রহমান কালুর ছেলে ইয়াছিন আরাফাত কোকো (২১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

এদিকে একই রাতে আলমডাঙ্গা রেলস্টেশন গোডাউনের সামনে অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সুমন ওরফে প্রান্তকে (২৯) গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে মাদক মামলার আসামি হিসেবে নতিডাঙ্গা বাজারপাড়ার ইংলাশ আলীর ছেলে তিব্র আলী (২৪), একই এলাকার মিল্টন হোসেনের ছেলে লিখন হোসেন (২৫), জামজামি বাগানপাড়ার লোকমান হোসেনের ছেলে অনিক (১৯), গোবিন্দপুর মাঠপাড়ার মৃত শাহাজান আলীর ছেলে সোহেল রানা (৩৮) এবং কালিদাসপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৫৫ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৫৫ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।