সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলার প্রবীণ আলেমে দ্বীন মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর স্মরণে 'জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ২৬ অক্টোবর ২০২৬, সোমবার কুলপালা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট উলামায়ে কেরাম মরহুমের জীবন, কর্ম, ইলম ও আমল নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁর ভক্ত, ছাত্রবৃন্দ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা খলিলুর রহমান। সঞ্চালনা করেন মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের স্নেহধন্য ছাত্র ও চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সংগ্রামী সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী বক্তব্য রাখেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, মাওলানা হারুনুর রিশদ (রহ.) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৬ নভেম্বর ১৯৭০ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল ওয়ােহদ এবং মাতার নাম আছিয়া খাতুন। তিনি গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে সকাল ৯ টায় ইন্তেকাল করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৯ ঘন্টা আগে