লগইন
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ অক্টোবর, ২০২৬ | ০৪:০০ দুপুর ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

কুষ্টিয়া সীমান্তে পদ্মার চরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষ অন্তত ১৫০ রাউন্ডের বেশি গুলি বর্ষণ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্ধ্যা পর্যন্ত চলা এই গোলাগুলিতে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় এখন পর্যন্ত এতে কোনো হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, পদ্মা ও গড়াই নদীর মোহনায় কুষ্টিয়া অংশে বেশ কিছুদিন ধরে অবস্থান ধরে রেখেছে ‘কাকন বাহিনী’। অন্যদিকে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত ডিগ্রির চরের কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ রয়েছে ‘কালু বাহিনী’র হাতে। আগে পদ্মা-গড়াই মোহনার নিয়ন্ত্রণ কালু বাহিনীর হাতে থাকলেও সম্প্রতি কাকন বাহিনী এলাকাটি পুনরায় নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে কাকন বাহিনীর সদস্যরা একটি ট্রলারে করে এসে ডিগ্রির চর লক্ষ্য করে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। ওই সময় মাঠে ৩০ থেকে ৩৫ জন কৃষক কৃষিকাজে ব্যস্ত ছিলেন। গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ডিগ্রির চরে অবস্থানরত কালু বাহিনীর সশস্ত্র সদস্যরাও পাল্টা গুলি চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে।

পরবর্তীতে বিকেল ৪টার দিকে কাকন বাহিনী অতিরিক্ত দুইটি ট্রলারে করে আরও অস্ত্র ও লোকবল এনে হামলা জোরদার করে। স্থানীয় এক নৌকার মাঝি নয়ন জানান, কাকন বাহিনী প্রথমে একটি ট্রলারে করে এসে হামলা চালায়। পরে বিকেলে আরও দুটি নৌকা এসে তাদের বহরে যুক্ত হয়। সন্ধ্যা পর্যন্ত দেড় শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ার শব্দ শোনা গেছে।

এ বিষয়ে রাজশাহী নৌ পুলিশের সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে গোলাগুলির খবর পেয়েই নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। এছাড়া ঈশ্বরদী থানা পুলিশের একটি টিমও অভিযানে যুক্ত হয়েছে। পদ্মার চরাঞ্চল ও নদীবেষ্টিত দুর্গম এলাকা হওয়ায় হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৫৬ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।