লগইন
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ অক্টোবর, ২০২৬ | ০২:০১ দুপুর ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন | আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে এক আনন্দঘন পরিবেশে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে জেলা পরিষদের সামনে আয়োজিত এই সমাবেশে দলের নেতাকর্মীরা তাদের অতীত আন্দোলন-সংগ্রামের ভূমিকা স্মরণ করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা মাঠে উপস্থিত থেকে আন্দোলনের গতি সঞ্চার করেছেন।

তিনি যুবসমাজের সাহস, ত্যাগ ও সাংগঠনিক শক্তিকে যেকোনো রাজনৈতিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। দলের ঐক্য বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমেই যুবদলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করা সম্ভব।

কামরুল হাসান আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৮ বছর আগে বিএনপির সাংগঠনিক শক্তি সুসংহত করতে এবং আন্দোলন-সংগ্রামে দলের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই এটি বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন হিসেবে কাজ করে আসছে। দলের সংকটময় মুহূর্তে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের সাহসী ভূমিকা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছে এবং রাজপথের আন্দোলনকে বেগবান করেছে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে দেশ গঠন ও জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।

মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পরও গণতন্ত্রবিরোধী অপশক্তি ও স্বৈরাচারের দোসররা তাদের ষড়যন্ত্র বন্ধ করেনি। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে দুর্বল ও ধ্বংস করার জন্য তারা নানা ধরনের পরিকল্পনা করে যাচ্ছে। এসব অপচেষ্টা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ, সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং তাঁর ঘোষিত রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলীসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।

সমাবেশের পর শহরের কোর্টমোড় থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী সড়কে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২৬ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২৭ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।