সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
চুয়াডাঙ্গার দর্শনায় একটি মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সড়কের স্টার ইট ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: দামুড়হুদা উপজেলার রঘনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে বিপ্লব (১৫), জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মেহেরুলের ছেলে ইব্রাহীম, একই উপজেলার খয়েরহুদা গ্রামের রমজানের ছেলে সায়েম এবং আকন্দবাড়িয়া গ্রামের ভ্যানচালক আলম। আহত বিপ্লবের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা বাসস্ট্যান্ডের দিক থেকে চালকসহ তিনজন আরোহী নিয়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেকপোস্টের দিক থেকে আসা একটি পাখিভ্যানের সজোরে ধাক্কা লাগে। এতে ভ্যানচালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরবর্তীতে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
দর্শনা ফায়ার সার্ভিসের লিডার মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বিপ্লব নামের এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৬ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৭ ঘন্টা আগে