চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় ১৩টি প্যাথেডিন ইনজেকশন উদ্ধারের মামলায় বকুল (মাদক ব্যবসায়ী) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস।
সাজাপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া গ্রামের দক্ষিণপাড়ায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৩টি প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ তদন্ত শেষে বকুলকে একমাত্র আসামি করে ২০১৭ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় মোট ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে বকুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর পুলিশি পাহারায় সাজাপ্রাপ্ত বকুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
৭ ঘন্টা আগে
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব নিল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি
৮ ঘন্টা আগে