সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার পর দোগাছী বাজারের এই ব্যাংক কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান এ বিষয়ে জানান, দোগাছী বাজারে একটি ভাড়া করা ভবনে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার গভীর রাতে (১২টার পর) দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশে এবং কক্ষের জানালার দিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, ব্যাংকের কর্তব্যরত নিরাপত্তাকর্মী আগুনের বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। ফলে ব্যাংকের নথিপত্র বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হামলা প্রসঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড
৩ ঘন্টা আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১
২০ ঘন্টা আগে
নোয়াখালীতে ভাইয়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, নির্যাতনের সন্দেহ
১ দিন আগে