লগইন
সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ দুপুর ২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
অনুমোদনহীন রিফাইনারি বৈধ করার উদ্যোগ | সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

সরকারের প্রয়োজনীয় কোনো অনুমোদন কিংবা রিফাইনিং লাইসেন্স ছাড়াই নির্মিত চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের প্রতিষ্ঠান ‘সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি’-র রিফাইনারিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম-নীতি না মেনে কারখানা স্থাপনের পাশাপাশি বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকির মতো গুরুতর অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে এসব বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত না করেই কারখানাটিকে অনুমোদনের আওতায় আনার তোড়জোড় শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উৎপাদন কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত মঙ্গলবার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। উক্ত কমিটির সদস্যরা বুধবার রিফাইনারিটি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এবং পরিদর্শনের পর পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন)-কে আহ্বায়ক এবং ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন)-কে সদস্যসচিব করে গঠিত এই কমিটিতে ইস্টার্ন রিফাইনারি ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে। বিপিসির অফিস আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা’ অনুযায়ী সুপার পেট্রোকেমিক্যাল সব শর্ত পূরণ করেছে কি না, তা যাচাই করতেই এই পরিদর্শন।

তবে বিপিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের নীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে যে সরকারের পূর্বানুমতি ছাড়া রিফাইনারি স্থাপন করা যাবে না। কিন্তু সুপার পেট্রোকেমিক্যাল সেই অনুমোদন না নিয়েই স্থাপনা গড়ে তুলেছে। সাধারণ নিয়ম অনুযায়ী একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনায় বিপিসি, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস এবং এনবিআরসহ অন্তত ৩০টি দপ্তরের অনুমতি প্রয়োজন হয়, যার অধিকাংশ ছাড়পত্রই প্রতিষ্ঠানটির নেই।

অনুমোদনের বিতর্ক থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসির কাছে প্রস্তাব দিয়েছে। তবে সরকারি বিভিন্ন দপ্তরে তাদের পাঠানো চিঠিতে কাঁচামালের পরিমাণ ও পরিকল্পনায় নানা অসঙ্গতি দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত নিরাপত্তা ও আইনগত অনুমোদন নিশ্চিত ছাড়া এমন স্পর্শকাতর জ্বালানি শোধনাগার অনুমোদন দেওয়া হলে তা দেশের জ্বালানি খাতের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

১ ঘন্টা আগে
ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

১ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

২ ঘন্টা আগে
কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

৩ ঘন্টা আগে
সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

৪ ঘন্টা আগে
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৫ ঘন্টা আগে
১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

৫ ঘন্টা আগে
গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।