লগইন
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০২:০০ দুপুর ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে স্কুল চলাকালীন শিক্ষার্থীরা শুধু মোবাইল ব্যবহারই নয়, নিজেদের ব্যাগ কিংবা পকেটেও কোনো ফোন রাখতে পারবে না। ২০২৭ সালের সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে প্রকাশিত সরকারি নির্দেশনায় স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোকে সার্বক্ষণিক মোবাইলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে প্রস্তাবিত নতুন নিয়মে ফোন সাইলেন্ট করে ব্যাগে রেখে দেওয়ার প্রচলিত সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে।

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের শিক্ষাসচিব লুসি পাওয়েল জানিয়েছেন, পাঠগ্রহণ ও সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্র হিসেবেই স্কুলকে দেখা উচিত, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থান হিসেবে নয়। সরকারের মতে, শ্রেণির মধ্যে ও বাইরে মোবাইলের উপস্থিতি শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত করছে এবং পারস্পরিক মেলামেশাও আশঙ্কাজনকভাবে কমিয়ে দিচ্ছে।

নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে স্ব-স্ব স্কুলকে প্রয়োজনীয় কৌশল নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান বিশেষ পাউচে ফোন সিল করে রাখছে, আবার অনেকে ব্যবহার করছে ডিজিটাল লকভিত্তিক লকার। আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিনের শুরুতেই শিক্ষার্থীদের ফোন জমা নেওয়ার নিয়ম চালু করেছে।

ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের নাগালের বাইরে মোবাইল ফোন রাখতে তাঁদের বিদ্যালয়ে মেটাল ডিটেক্টর ও বিশেষ পাউচ কেনায় ২০ হাজার পাউন্ড বিনিয়োগ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যোগাযোগ বেড়েছে এবং শ্রেণিকক্ষে মনোযোগ ও পরীক্ষার ফলাফলেও দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও এটি বাস্তবায়নের ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ফোন নিরাপদে সংরক্ষণের জন্য বাড়তি বাজেট প্রয়োজন হবে বলে মনে করছেন তাঁরা। অবশ্য শিক্ষাসচিব স্পষ্ট করেছেন, কোন পদ্ধতিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, তা স্কুল কর্তৃপক্ষই ঠিক করবে।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শিক্ষাব্যবস্থা পরিচালনায় ভিন্নতা থাকায় নিয়মেও পার্থক্য রয়েছে। স্কটল্যান্ড এ বিষয়ে নতুন আইন প্রণয়নের দিকে এগোলেও ওয়েলস সরকার বাধ্যতামূলক জাতীয় নিষেধাজ্ঞার প্রস্তাব নাকচ করে স্কুলগুলোকে স্বাধীনতা দিয়েছে। অন্যদিকে উত্তর আয়ারল্যান্ডে এ বিষয়ে ১২ সপ্তাহের জনপরামর্শ কার্যক্রম চলছে।

এছাড়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্ভাব্য বিধিনিষেধের উদ্যোগটি স্কুলের এই নীতিমালা থেকে আলাদা। আগামী বছরের মার্চে কার্যকর হতে যাওয়া ওই বিধিনিষেধের আওতায় ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

১ ঘন্টা আগে
ভোরের আলোয় প্রস্ফুটিত এক অনন্য সৌন্দর্য

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

১ ঘন্টা আগে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

২ ঘন্টা আগে
কুমারখালীতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত, ২০ লাখ টাকা ঋণের সুযোগ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার

সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

৩ ঘন্টা আগে
সরেজমিনে পরিদর্শনে বিপিসির তদন্ত কমিটি

পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

৪ ঘন্টা আগে
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত

যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের স্কুলে এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ব্যাগে রাখাও যাবে না

১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৫ ঘন্টা আগে
১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

৫ ঘন্টা আগে
গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।