লগইন
খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ১১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডে অবস্থিত নগর ভবনের সামনের সড়ক থেকে বহিরাগত দুর্বৃত্তরা সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি নিক্ষেপ করে।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলে চেপে আসা দুই যুবক হঠাৎ নগর ভবনের সামনে পৌঁছান। তারা ভবনটির সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছুড়ে মারেন এবং দ্রুত চম্পট দেন। বোমাসদৃশ বস্তুটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হওয়ার পর ক্ষণিকের জন্য আগুন জ্বলে ওঠে এবং পরবর্তীতে তা আপনা-আপনি নিভে যায়।

ঘটনার তথ্য নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পেট্রলবোমা বিস্ফোরণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিঁড়িতে সামান্য পোড়া দাগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

এদিকে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পেট্রলবোমা হামলার ঘটনাস্থল পরিদর্শনে যান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সিটি করপোরেশনের মতো সেবামূলক প্রতিষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত বিস্ময়কর। জনমনে ত্রাস সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে সন্ত্রাসী গোষ্ঠী, কোনো দুর্বৃত্ত বা ফ্যাসিবাদের দোসররা এই কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

প্রশাসক মঞ্জু আরও জানান, পুলিশের পাশাপাশি সিটি করপোরেশন থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া খুলনা নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

৫ ঘন্টা আগে
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

বিস্তারিত ইসলামী নির্দেশনা

৫ ঘন্টা আগে
বিস্তারিত ইসলামী নির্দেশনা

মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

১১ ঘন্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১১ ঘন্টা আগে
খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

১২ ঘন্টা আগে
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

১৪ ঘন্টা আগে
৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।