লগইন
ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের জন্য ‘স্বপ্নের চিঠির বক্স’ উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ১০:০০ দুপুর ১০৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের জন্য ‘স্বপ্নের চিঠির বক্স’ উদ্বোধন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্কুল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মনের কথা প্রকাশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার সুযোগ করে দিতে ‘স্বপ্নের চিঠির বক্স’ স্থাপন করা হয়েছে। এই অভিনব উদ্যোগের উদ্বোধন করা হয় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে।

উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্বপ্নের চিঠির বক্স’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা এবং সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)-এর ‘এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (গার্লপাওয়ার) প্রকল্পের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী উৎসাহ নিয়ে অংশ নেয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই চিঠির বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত অনুভূতি, জীবনের লক্ষ্য, বিভিন্ন প্রত্যাশা এবং এমনকি তাদের মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যার কথা চিঠির মাধ্যমে জানাতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার উন্মোচন হবে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি হবে, যা তাদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবে।

তারা আরও জানান, প্রতি মাসে এই বক্স থেকে চিঠিগুলো সংগ্রহ করা হবে। শিক্ষার্থীদের দ্বারা উত্থাপিত স্বপ্ন, প্রত্যাশা ও সমস্যাগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সেগুলোর সমাধানে ও বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে সম্মান জানিয়ে তাদের সামগ্রিক সম্ভাবনা বিকাশে কাজ করা সম্ভব হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

২৭ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৪৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৫৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।