লগইন
ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ সকাল ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

ঝিনাইদহে বৈধ কাগজপত্র বা চালান দেখাতে না পারায় ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিল সারবোঝাই এই ট্রাকটি। তবে, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত সারবোঝাই ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যদের হেফাজতে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল। ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে পণ্য সম্পর্কে জানতে চাইলে চালক ও হেলপার সারের চালান বা মেমো দেখাতে পারেননি। এতে সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি আটক করে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং রাজনৈতিক নেতাদের খবর দেন। পরে খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি তাদের হেফাজতে নেয়।

ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, “স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করে আমাদের জানায়। চালকের কাছে সারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজ দেখাতে পারেনি। ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল হকসহ বিষয়টি সদর থানার ওসি ও পুলিশ সুপারকে জানিয়েছি।” তিনি আরও যোগ করেন, কিছু অসাধু ব্যক্তি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাই সার পাচারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া উচিত নয়।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান রাত সোয়া ১০টার দিকে জানান, স্থানীয়দের মাধ্যমে সারবোঝাই ট্রাক আটকের খবর পেয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, “ট্রাকের সারের কাগজপত্র যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ে সারগুলো অবৈধ বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।